১৯ জুন ২০২৬

ঈদের নবম দিনেও যমুনা সেতুতে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় সাড় ৩ কোটি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১১:২২ পিএম
ঈদের নবম দিনেও যমুনা সেতুতে যানবাহনের চাপ, ২৪ ঘণ্টায় টোল আদায় সাড় ৩ কোটি

বাংলাপ্রেস ডেস্ক: পবিত্র ঈদুল আজহার নবম দিনেও বাড়ি ফেরা ও রাজধানীমুখী মানুষের যাতায়াত অব্যাহত থাকায় যমুনা সেতুতে যানবাহনের চাপ কমেনি। গত ২৪ ঘণ্টায় সেতুর দুই প্রান্ত দিয়ে ৪১ হাজার ৯০৬টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।

যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, শনিবার (৬ জুন) ২৪ ঘণ্টায় সেতুর পূর্ব প্রান্ত দিয়ে অর্থাৎ উত্তরবঙ্গমুখী লেনে ১৯ হাজার ৫৫৯টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৫ লাখ ২৮ হাজার ৭০০ টাকা।

অন্যদিকে পশ্চিম প্রান্ত দিয়ে অর্থাৎ ঢাকামুখী লেনে পারাপার হয়েছে ২২ হাজার ৩৪৭টি যানবাহন। এ খাত থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৭ লাখ ৪৭ হাজার টাকা।

দুই প্রান্ত মিলিয়ে ২৪ ঘণ্টায় মোট ৪১ হাজার ৯০৬টি যানবাহন যমুনা সেতু ব্যবহার করেছে। একই সময়ে মোট টোল আদায়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩ কোটি ৫২ লাখ ৭৫ হাজার ৭০০ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষ হলেও এখনও অনেক মানুষ বাড়িতে অবস্থান করছেন। আবার কেউ কেউ কর্মস্থলে ফিরছেন। ফলে যমুনা সেতুতে উভয়মুখী যানবাহনের চাপ অব্যাহত রয়েছে।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, ঈদকে কেন্দ্র করে সেতুতে এখনও যানবাহনের চাপ রয়েছে। তবে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের অন্যতম মাধ্যম যমুনা সেতু। ঈদের আগে ঘরমুখী মানুষের চাপ থাকলেও বর্তমানে বাড়ি ফেরা ও কর্মস্থলমুখী যাত্রীর কারণে সেতুতে যানবাহনের সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি রয়েছে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি