এইচএসসি পরীক্ষা আজ শুরু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী প্রায় ১৪ লাখ।
এদিকে সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে পরীক্ষা নিতে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ডগুলো। আজ এইচএসসিতে পদার্থবিজ্ঞান প্রথমপত্র, আলিমে কোরআন মাজিদ ও কারিগরিতে (ব্যবসায় ব্যবস্থাপনা) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর শহীদ সরকারি সোহরাওয়ার্দী কলেজে আজ সকাল সাড়ে ৯টায় পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে ছাত্রছাত্রীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। অনিবার্য কারণে কোনো পরীক্ষার্থী পরে প্রবেশ করলে তার নাম, রোল, প্রবেশের সময় ও বিলম্ব হওয়ার কারণ শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে এসএমএসের মাধ্যমে সংশ্লিষ্টদের প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হবে।
এছাড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেউ কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। ভারপ্রাপ্ত কর্মকর্তাও ছবি তোলা যায় এমন ডিভাইস ব্যবহার করতে পারবেন না।
প্রতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে এইচএসসি ও সমমান পরীক্ষার আয়োজন করা হলেও করোনাভাইরাসের কারণে যথাসময়ে এ বছর পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি