১৪ নভেম্বর ২০২৬

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ এএম
এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

বাংলাপ্রেস ডেস্ক: দেশের প্রত্যন্ত অঞ্চলে রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্তদের ৮০ শতাংশই নারী হবেন বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।

শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভসের (আইদেশি) ১২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

অনুষ্ঠানে জুবাইদা রহমান বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য খাতে অবহেলার কারণে রোগ প্রতিরোধমূলক কার্যক্রম যথাযথ গুরুত্ব পায়নি। এর ফলে বাংলাদেশের ৯০ হাজারের বেশি গ্রামের লাখ লাখ নারী এমন নানা রোগে আক্রান্ত হচ্ছেন, যেগুলো সচেতনতা ও প্রয়োজনীয় পদক্ষেপের মাধ্যমে সহজেই প্রতিরোধ করা সম্ভব।মানচিত্র দেখুন


তিনি বলেন, এই পরিস্থিতির পরিবর্তনে বর্তমান সরকার রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবাকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। এর অংশ হিসেবে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হচ্ছে, যাদের ৮০ শতাংশ নারী। এসব স্বাস্থ্যকর্মী সাধারণ মানুষের কাছে রোগ প্রতিরোধের প্রয়োজনীয় তথ্য, সচেতনতা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

জুবাইদা রহমান আরও বলেন, রোগ প্রতিরোধ সম্পর্কে মানুষের মধ্যে কার্যকর জ্ঞান ছড়িয়ে দিতে গবেষণা, পরীক্ষা-নিরীক্ষা এবং পারস্পরিক আস্থা অত্যন্ত জরুরি। গত ১২ বছর ধরে আইদেশি এই লক্ষ্যেই ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।


তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি বলেন, গবেষণার কাজে অগ্রগতি ধীর হওয়ায় অনেক সময় হতাশা তৈরি হতে পারে। তবে তাদের মনে রাখতে হবে, এই গবেষণা ও প্রচেষ্টা অসংখ্য মানুষকে সুস্থ জীবনযাপনের সুযোগ করে দিচ্ছে। মানুষের জীবনমান উন্নয়নে নিজেদের অবদানের জন্য তাদের গর্বিত হওয়া উচিত।

অনুষ্ঠানে আইদেশির প্রতিষ্ঠাতা ও প্রধান ফেরদৌসী কাদরীসহ প্রতিষ্ঠানটির বিজ্ঞানী, গবেষক ও সংশ্লিষ্ট কর্মীদের কাজের প্রশংসা করেন জুবাইদা রহমান। একই সঙ্গে তিনি তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি