৪ সেপ্টেম্বর ২০২৬

একের পর এক বিতর্কে মুখ খুললেন পিসিবি সভাপতি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ পিএম
একের পর এক বিতর্কে মুখ খুললেন পিসিবি সভাপতি

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি। ছবি: পিসিবি

বাংলাপ্রেস ডেস্ক:  ইংল্যান্ড সফরে বাবর-রিজওয়ানদের দুর্দশা নিয়ে সমালোচনার জবাব দিতে গিয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকার সাম্প্রতিক ব্যর্থতাকে উদাহরণ হিসেবে টেনেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তার দাবি, পাকিস্তানের ক্রিকেট শেষ হয়ে যায়নি; বরং সাদা বলের ক্রিকেটে দল উন্নতি করছে।

হেডিংলি ও লর্ডস টেস্ট হেরে সিরিজ খোয়ানোর পর তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান দল। এরপর স্কোয়াড থেকে সাত খেলোয়াড়কে বাদ দেওয়ার পাশাপাশি কোচিং স্টাফেও পরিবর্তন আনে পিসিবি।

এমন ভরাডুবি পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হয়ে যাওয়ার ইঙ্গিত কি না, এমন প্রশ্নে নাকভি সাংবাদিকদের বলেন, ‘দক্ষিণ আফ্রিকা (সম্প্রতি) নামিবিয়ার কাছে হেরেছে, ভারত আয়ারল্যান্ডের কাছে (টি-টোয়েন্টি সিরিজ) হেরেছে। তাহলে কি তাদের ক্রিকেট শেষ হয়ে গেছে?’

টেস্টে পাকিস্তান দলের উন্নতির প্রয়োজন স্বীকার করলেও সাদা বলের ক্রিকেটের অগ্রগতির কথা তুলে ধরেন নাকভি।

তার দাবি, ওয়ানডে র‌্যাংকিংয়ে পাকিস্তান অষ্টম থেকে পঞ্চম এবং টি-টোয়েন্টিতে নবম থেকে ষষ্ঠ স্থানে উঠেছে। সর্বশেষ ছয় ওয়ানডে সিরিজের চারটিতেই জিতেছে।

দল থেকে সাত খেলোয়াড়কে বাদ দেওয়ার সিদ্ধান্তকেও সমর্থন জানিয়েছেন নাকভি, ‘আমাদের উদ্দেশ্য কাউকে বের করে দেওয়া নয়। কেউ যখন পারফর্ম করতে পারছে না, তখন পরিবর্তন আনা হয়েছে।

দল নির্বাচনে ভুলের কথাও স্বীকার করেছেন পিসিবি চেয়ারম্যান, ‘এটা করতে (দল নির্বাচন) গিয়ে কখনো কখনো আমাদের ভুল হয়। এর জন্য আমাকে জবাবদিহি করতে হবে এবং এ নিয়ে কাজ করতে হবে।’

সমালোচকদের উদ্দেশে নাকভির অনুরোধ, ‘আমার প্রতি কারো ক্ষোভ থাকলে সমালোচনা করুন। কিন্তু ক্রিকেটকে লক্ষ্যবস্তু বানাবেন না। খেলোয়াড়দের মনোবল ভেঙে দেয়—এমন সমালোচনা বন্ধ করুন।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি