১৩ জুলাই ২০২৬

‘এখন বুঝতে পারছি কেন মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ১২:৩২ পিএম
‘এখন বুঝতে পারছি কেন মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন’

বাংলাপ্রেস ডেস্ক:  ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে ঘিরে করা এক মন্তব্যের জেরে চিত্রনায়ক ওমর সানী এবং অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ওমর সানীর বক্তব্যের প্রতিক্রিয়ায় জয়ের একটি ফেসবুক পোস্ট মুহূর্তেই নেটিজেনদের নজর কাড়ে।

নিজের পোস্টে জয় লেখেন, ‘ওমর সানী ভাই মেসিকে প্রতিবন্ধী বলেছেন। নব্বইয়ের দশকে সিনেমায় দেখতাম মৌসুমী ওমর সানীকে চাবুক মারতেন। কেন মারতেন, এখন বুঝতে পারছি।’

পোস্টটি প্রকাশের পর তা দ্রুত ছড়িয়ে পড়ে। কেউ এটিকে নিছক রসিকতা হিসেবে নিয়েছেন, আবার কেউ মনে করেছেন, একজন প্রবীণ শিল্পীকে নিয়ে এমন মন্তব্য করা ঠিক হয়নি।

জানা গেছে, বিতর্কের সূত্রপাত ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে। সেই ভিডিওতে তিনি লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরে আর্জেন্টিনা দলের সমর্থকদের উদ্দেশেও তার আরেকটি বক্তব্য সামনে এলে আলোচনা আরও তীব্র হয়।

এ বিষয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেছেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, খেলাধুলা মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম। কিন্তু খেলার কারণে মানুষের মধ্যে বিভাজন বা বিরূপতা তৈরি হওয়া উচিত নয়। বিশ্বকাপ ফুটবল ঘিরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়, সেটি অনেক সময় অযথাই বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছে যায়।

জয়ের দাবি, ওমর সানী তার অত্যন্ত পছন্দের একজন মানুষ। তবে প্রিয় ফুটবলার মেসিকে নিয়ে মন্তব্য করায় তিনি শুধুই মজার ছলে ওই পোস্টটি করেছিলেন। এর পেছনে কাউকে ছোট করা বা অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না বলেও জানান তিনি।

ওমর সানীর মন্তব্য এবং জয়ের সেই পোস্টকে কেন্দ্র করে এখন সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। বিশেষ করে ফুটবলপ্রেমীদের মধ্যে বিষয়টি নিয়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পোস্টটি প্রকাশের অল্প সময়ের মধ্যেই এতে হাজারের বেশি মন্তব্য এবং কয়েকশ শেয়ার জমা পড়ে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি