একটি শার্টের দাম কোটি টাকা, চমকে দিল বিটিএস ভক্তদের
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে আয়োজিত দাতব্য নিলামে বিপুল সাড়া মিলেছে। বিশ্বকাপের বিভিন্ন স্মারকের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছে ফাইনালে ব্যবহৃত ম্যাচ বল এবং দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএসের সদস্য জিমিনের পরা একটি শার্ট।দুটি স্মারকের প্রতিটির দাম উঠেছে ১ লাখ ১০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৩৫ লাখ টাকার বেশি।
ক্রিস্টিজ অকশন হাউসের আয়োজনে ‘ওয়ান গোল: অ্যান অকশন টু বেনিফিট দ্য ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ড’ শীর্ষক অনলাইন নিলামটি এক সপ্তাহ ধরে চলে। বুধবার শেষ হওয়া এই নিলাম থেকে মোট ৬ লাখ ৫২ হাজার ৬৩০ মার্কিন ডলার সংগ্রহ হয়েছে, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। এতে বিশ্বের ২৪টি দেশের ক্রেতারা অংশ নেন।২০২৬ বিশ্বকাপের হাফটাইম শোতে বিটিএস পরিবেশন করেছিল তাদের জনপ্রিয় গান ‘ডায়নামাইট’। অনুষ্ঠানে ব্যান্ডটির সদস্যদের ব্যবহৃত পোশাক ও আনুষঙ্গিক সামগ্রীর আলাদা নিলামেও ব্যাপক আগ্রহ দেখা যায়। এসব সামগ্রী মিলিয়ে মোট ৩ লাখ ৩০০ মার্কিন ডলারে বিক্রি হয়েছে, যা পুরো নিলাম থেকে পাওয়া অর্থের প্রায় ৪৬ শতাংশ।
জিমিনের শার্টের পাশাপাশি বিটিএসের অন্য সদস্যদের ব্যবহৃত সামগ্রীও চড়া দামে বিক্রি হয়েছে।ভির একটি স্কার্ফ বিক্রি হয়েছে ৪৬ হাজার ২০০ ডলারে। একই দামে বিক্রি হয়েছে জাংকুকের একটি জ্যাকেট। সুগার প্যান্টের দাম উঠেছে ৩৩ হাজার ডলার। জে-হোপের গ্লাভস বিক্রি হয়েছে ২৮ হাজার ৬০০ ডলারে। আরএমের বুট ১৯ হাজার ৮০০ ডলার এবং জিনের বেল্ট বিক্রি হয়েছে ১৬ হাজার ৫০০ ডলারে।নিলামে আরও ছিল বিশ্বসংগীতের একাধিক তারকার স্মারক। শাকিরাকে উপহার দেওয়া লিওনেল মেসির স্বাক্ষর করা আর্জেন্টিনার জার্সি বিক্রি হয়েছে ৬৬ হাজার ডলারে। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাডোনার ব্যবহৃত ও স্বাক্ষর করা গোলরক্ষকের গ্লাভস বিক্রি হয়েছে ৪১ হাজার ৮০০ ডলারে। অন্যদিকে, হাফটাইম শোতে জাস্টিন বিবারের পরা ‘স্কাইলর্ক’ ব্র্যান্ডের স্নিকার্স বিক্রি হয়েছে ২৬ হাজার ৪০০ ডলারে।
নিলাম থেকে সংগৃহীত অর্থ দেওয়া হবে ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে। সুবিধাবঞ্চিত শিশুদের মানসম্মত শিক্ষা এবং ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়ানোই এই তহবিলের মূল লক্ষ্য। বিশ্বের প্রায় ২০০টি দেশে তৃণমূল পর্যায়ের বিভিন্ন কর্মসূচিতে এই অর্থ ব্যয় করা হবে।
উল্লেখ্য, ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতে স্পেন। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি