একযোগে জামায়াতপন্থী ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
বাংলাপ্রেস ডেস্ক: একযোগে পদত্যাগ করেছেন জামায়াতপন্থী সাত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) এবং ১০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) পদত্যাগ করেছেন। আজ মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তারা।
পদত্যাগকারী সাত ডিএজি হলেন ইউসুফ আলী, শফিকুর রহমান, আবদুল করিম, ফরিদ উদ্দিন খান, গোলাম রহমান ভুঁইয়া, আসাদ উদ্দিন ও তারিকুল ইসলাম।
অন্যদিকে, পদত্যাগকারী ১০ এএজি হলেন ইমরুল কায়েছ রানা, হুমায়ুন কবির তানিম, আবদুল কাইয়ুম ভুঁইয়া, আবদুল্লাহিল মারুফ ফাহিম, জোয়াদুর রহমান, শামসিল আরেফিন, মাহাবুবা আক্তার রলি, নূর নবী উজ্জ্বল, আল রেজা আমির ও রেজাউল ইসলাম।
পরে এক সংবাদ সম্মেলনে পদত্যাগকারী ডিএজি ইউসুফ আলী বলেন, ‘সরকার কর্তৃক জুলাই সনদ বাস্তবায়ন না করা, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ বাতিল করার প্রতিবাদে আমরা পদত্যাগ করেছি।’
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ
সঙ্গীত একাডেমি