এলএনজি খালাস শুরু, কাটতে যাচ্ছে গ্যাস সংকট
বাংলাপ্রেস ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস কার্যক্রম।
আজ শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে কক্সবাজারের মহেশখালী উপকূলে থাকা কার্গো থেকে ভাসমান এলএনজি টার্মিনালে গ্যাস খালাস শুরু হয়। এরপর জাতীয় সঞ্চালন লাইনে এলএনজি সরবরাহ ধীরে ধীরে বাড়তে থাকে। এতে দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। পেট্রোবাংলা জানিয়েছে, শিগগিরই গ্যাস সরবরাহ পরিস্থিতির আরও উন্নতি হবে।
এতে সকাল ১০টা নাগাদ এলএনজি সরবরাহ বেড়ে দাঁড়ায় প্রায় ৭৩ কোটি ঘনফুটে। একই সময়ে দেশীয় উৎস থেকে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ছিল প্রায় ১৬০ কোটি ঘনফুট। ফলে এলএনজি ও দেশীয় গ্যাস মিলিয়ে জাতীয় সঞ্চালন লাইনে মোট প্রায় ২৩৪ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়।
এর আগে, স্পট মার্কেট থেকে কেনা এলএনজি নিয়ে ইন্দোনেশিয়া থেকে আসা ‘প্যাসিফিক সাকসেস’ নামের একটি কার্গোগতকাল বৃহস্পতিবার কক্সবাজারের মহেশখালীতে পৌঁছায়। তবে বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল বা এফএসআরইউতে কার্গোটির এলএনজি খালাস করা সম্ভব হয়নি। এতে সাময়িকভাবে এলএনজি সরবরাহ কমে প্রায় অর্ধেকে নেমে যায়। তখন একটি ভাসমান টার্মিনাল থেকেই জাতীয় সঞ্চালন লাইনে ঘণ্টায় প্রায় ৫৯ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছিল।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর: ৪ দিনে ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক
বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন
সঙ্গীত একাডেমি