ফের বিয়ে করছেন ন্যান্সি, বাগদান সম্পন্ন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: আবারও বিয়ে করতে যাচ্ছেন কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। পাত্র অডিও ও ইউটিউব চ্যানেল অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) এবং গীতিকবি মোহসিন মেহেদী।
কয়েকদিন আগে পারিবারিকভাবে আংটি বদল করেছেন তারা। এরই মধ্যে ন্যান্সি ও মেহেদী ফেসবুকে তাদের রিলেশনশিপ স্ট্যাটাস পাল্টে ‘গট এনগেজড’ দিয়েছেন। কমেন্টবক্সে সংগীতাঙ্গনের অনেকেই শুভেচ্ছা-শুভকামনা জানাচ্ছেন ন্যান্সিকে।
ন্যান্সি বলেন, ‘ইচ্ছে ছিল পরিবারের সদস্যদের নিয়ে ছোট একটা অনুষ্ঠান করব। কিন্তু করোনা আর শোকের মাস-সবমিলিয়ে অনুষ্ঠান করতে পারব কিনা জানি না। কোনো প্ল্যান ছাড়া হুট করেই হয়তো শিগগিরই বিয়ের কাজটা সেরে ফেলব।’
গানের সূত্রেই মেহেদীর সঙ্গে পরিচয় ন্যান্সির। সর্বশেষ গত বছর মেহেদীর লেখা ‘এমন একটা মন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দেন এই গায়িকা। গানটি সিএমভি থেকে প্রকাশ পেয়েছিল।
নাজমুন মুনিরা ন্যান্সি ২০০৬ সালে ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে। আনুষ্ঠানিকভাবে ২০১২ সালের ২৪ মে ছয় বছরের সংসারজীবনের ইতি টানেন তিনি। তাদের একমাত্র মেয়ে রোদেলা। ন্যান্সি পরবর্তী সময়ে নাজিমুজ্জামান জায়েদকে ২০১৩ সালের ৪ মার্চ বিয়ে করেন। জায়েদ ময়মনসিংহ পৌরসভায় চাকরি করছেন এবং ব্যবসার সঙ্গেও জড়িত। এপ্রিলে জায়েদের সঙ্গে আলাদা থাকার কথা জানান ন্যান্সি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
৩ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি