ফেসবুক-মেসেঞ্জারে বড় বিভ্রাট, বিশ্বজুড়ে ভোগান্তি
বাংলাপ্রেস ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে বড় ধরনের প্রযুক্তিগত বিভ্রাট দেখা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের হাজারো ব্যবহারকারী প্ল্যাটফর্ম দুটিতে প্রবেশ ও ব্যবহার করতে সমস্যার মুখোমুখি হচ্ছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম UNILAD-এর প্রতিবেদনে বলা হয়েছে, ফেসবুক বর্তমানে ব্যাপক আকারের আউটেজ বা সেবাবিঘ্নের সম্মুখীন। আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট IsDown-এর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ফেসবুকের সেবা নিয়ে ৫ হাজার ৭০০-এর বেশি অভিযোগ জমা পড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শুক্রবার বিকেল পর্যন্ত ফেসবুকের সেবায় সক্রিয় সমস্যা শনাক্ত করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই সমস্যার প্রভাব একাধিক দেশে পড়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ফিলিপাইনে সবচেয়ে বেশি সংখ্যক ব্যবহারকারী সেবাবিঘ্নের অভিযোগ জানিয়েছেন।
বাংলাদেশের ব্যবহারকারীরাও একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন। অনেকেই ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে না পারা, পোস্ট লোড না হওয়া এবং বার্তা আদান-প্রদানে বিঘ্ন ঘটার অভিযোগ করেছেন।
তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা আনুষ্ঠানিকভাবে বিভ্রাটের কারণ বা সেবা পুরোপুরি স্বাভাবিক হওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে কোনো মন্তব্য করেনি।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
উত্তরাঞ্চলে শিল্পায়নে নতুন সম্ভাবনা, আসছে চীনা প্রতিনিধিদল: মির্জা ফখরুল
সঙ্গীত একাডেমি