নোমান সাবিত: রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও ব্রিটেনের দ্য গার্ডিয়ান। একইসঙ্গে, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই সংঘাতের দিকে যাচ্ছে— প্রতিবেদনে এরকম পর্যবেক্ষণের কথাও বলা হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে নিজ নিজ বাসা থেকে এই দুই নেতাকে আটক করে পুলিশ। প্রথমে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাদেরকে ডিবি অফিসে নেওয়ার কথা জানানো হয়েছিল। পরে, নয়াপল্টনে পুলিশের ওপর হামলার পরিকল্পনা ও উসকানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]