গাইবান্ধায় ৭৭ জন ক্ষতিগ্রস্ত পেল আর্থিক সহায়তা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা সদর উপজেলার দরিদ্র, অসহায়, অসুস্থ, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে এককালীন আর্থিক অনুদানের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে জাতীয় সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে এবং সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই চেক বিতরণ করা হয়।
সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নাসির উদ্দিন শাহের সঞ্চালনায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফুল আলমের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-২ (সদর) আসনের সাংসদ ও জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিছুর রহমান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু। শেষে ৭৭ জনকে মোট ২ লাখ ৭০ হাজার টাকার চেক বিতরণ করেন হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি