গাজীপুরের কেয়া গ্রুপের ফটকে এবার ৭৩৯ শ্রমিক ছাঁটাইয়ের নোটিশ
বাংলাপ্রেস ডেস্ক: গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় কেয়া গ্রুপের ৪টি প্রতিষ্ঠান থেকে আবারও ৭৩৯ জন শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। ছাঁটাইয়ের নোটিশ প্রধান ফটকে টানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন।
তিনি বলেন, গতকাল সোমবার রাতে কারখানার ফটকে নোটিশ টানানো হয়। মঙ্গলবার সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা নোটিশ দেখতে পান।
ছাঁটাই করা প্রতিষ্ঠানগুলো হলো- কেয়া গ্রুপের নিট কম্পোজিট ডিভিশন, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।
কারখানা কর্তৃপক্ষ জানায়, ব্যাংকিং জটিলতাসহ বিভিন্ন কারণে গত ৬ জুন থেকে কারখানাগুলো লে-অফে আছে। এরপর কয়েক দফায় লে-অফের মেয়াদ বাড়ানো হয়েছে। ছাঁটাই হওয়া শ্রমিকদের শ্রম আইন অনুযায়ী সব পাওনা পরিশোধের কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, কেয়া গ্রুপের ৪ প্রতিষ্ঠান থেকে ৭৩৯ জন কর্মকর্তা ও কর্মচারী ছাঁটাই করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার প্রধান ফটকে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শার্শায় দুর্গাপূজায় বিএনপি নেতৃবৃন্দ, ভক্তদের সঙ্গে মতবিনিময় ও কাপড় বিতরণ
সঙ্গীত একাডেমি