২০ অক্টোবর ২০২৬

শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ এএম
শাহজালাল বিমানবন্দরের স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া

ছবি; ঢাকা পোষ্ট

বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটের পাশে স্টোর ভবনে অস্বাভাবিক ধোঁয়া দেখা গেছে। ফায়ার সার্ভিস ওই ধোঁয়ায় পানি ঢেলে তা নিয়ন্ত্রণ করে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কয়েক মিনিটের মধ্যেই তা নিয়ন্ত্রণে আনে।

একজন প্রত্যক্ষদর্শী ঢাকা পোস্টকে জানান, আগুন না থাকলেও ভবন থেকে হঠাৎ অস্বাভাবিক ধোঁয়া দেখা যাচ্ছিল। ফায়ারের কর্মকর্তারা এটি নিয়ন্ত্রণ করে। অনেকে বলেছে এটি সিগারেটের আগুন থেকে সূত্রপাত হয়েছে। তবে কেউই নিশ্চিত করতে পারেনি।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা ঢাকা পোস্টকে জানান, সেখানে কোনো আগুন দেখা যায়নি, ধোঁয়ার সৃষ্টি হয়েছিল। তাৎক্ষণিকভাবে সে ধোঁয়া নিভিয়েছে ফায়ার সার্ভিস। এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি