গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান আর নেই
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমান (৬২) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। উত্তরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
রোববার (৭ জুন) দুপুরে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন। এদিকে ভাই আনিছুর রহমানের মৃত্যুসংবাদ শোনার পর হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার বড় বোন রাশিদা বেগমও মারা গেছেন।
২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার সময় থেকে একাধারের চারবার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও, তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ শ্রীপুরের সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
ডায়াবেটিস, কিডনিসহ শারিরীক নানা ধরনের জটিলতায় দীর্ঘদিন ভুগছিলেন আনিছুর রহমান। তাকে কয়েকদিন আগে উত্তরার শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়। শারিরীক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে মেয়র আনিছুর রহমানের মৃত্যুর খবরে বাড়িতে পৌঁছলে তার বড় বোন রাশিদা খাতুন জ্ঞান হারান। এ সময় তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সোমবার বেলা ১১টার দিকে শ্রীপুর পৌরসভার মাধখলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হবে।
বিপি>আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি