৩ এপ্রিল ২০২৬

গণপিটুনিতে ছাত্রলীগ নেতার মৃত্যু, বিচার চায় আওয়ামী লীগ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
গণপিটুনিতে ছাত্রলীগ নেতার মৃত্যু, বিচার চায় আওয়ামী লীগ
বাংলাপ্রেস ঢাকা: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা শামীম আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে আওয়ামী লীগ। আজ (বৃহস্পতিবার) দলের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে এই দাবি জানানো হয়েছে। পোস্টে লেখা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে ছাত্রলীগের সাবেক নেতা শামিম আহমেদকে পিটিয়ে হত্যা করেছে ছাত্র নামধারী কিছু বহিরাগত, যারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। কিভাবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সামনে এরকম ঘটনা ঘটতে পারে? আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাই আর একই সাথে ভিডিও ফুটেজ দেখে জড়িত সকলকে গ্রেপ্তারের দাবি জানাই। ঢাকা বিশ্ববিদ্যালয়েও একটি হত্যাকাণ্ড ঘটেছে, একইভাবে পিটিয়ে একজনকে হত্যা করা হয়েছে। আমরা সকল হত্যাকাণ্ড ও নির্যাতনের বিচার চাই। এভাবে দেশে অরাজকতা চলতে পারে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাখা ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লাকে গতকাল গণপিটুনি দেন শিক্ষার্থীরা। পরে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জয় বাংলা ফটক এলাকায় ছাত্রলীগ নেতা শামীমকে গণপিটুনি দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরে শামীমকে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হাতে তুলে দেওয়া হয়। নিহত শামীম বিশ্ববিদ্যালয়ের ৩৯তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি