৩ এপ্রিল ২০২৬

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৮ পিএম
সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মারা গেছেন

বাংলাপ্রেস ঢাকা : ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী-৪ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন মারা গেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)।

কারা সদর দপ্তরের মুখপাত্র সহকারী কারা মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন। নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বয়স হয়েছিল ৭৮ বছর। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কারা সদর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে uncontrolled bowel and bladder রোগের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে রোববার বিকেল ৪টার দিকে তাঁকে পুরাতন ভবনের পঞ্চম তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের বাড়ি নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া (বাগান বাড়ি) গ্রামে। তিনি ১৯৮৬ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

বিপি>আর এল 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি