শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরকারের সতর্কতা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ঢাকা: বাংলাদেশের ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারের ক্ষেত্রে দেশের গণমাধ্যমকে সতর্ক করে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। যেখানে এই বক্তব্যের প্রচারণাকে অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এমনকি বক্তব্য প্রচার করা হলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে-শুক্রবার সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে, "বিধিনিষেধ অমান্যকারী যেকোনো সংবাদমাধ্যম বাংলাদেশের আইনের অধীনে আইনি জবাবদিহিতার আওতায় পড়বে।"
সরকারের এমন অবস্থানকে স্ববিরোধীতা বলছেন সিনিয়র সাংবাদিক এবং বিশ্লেষকদের অনেকেই। এমনকি এই সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন তারা।
তারা বলছেন, এই সিদ্ধান্ত গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপের সামিল। একদিকে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলা হচ্ছে, অন্যদিকে নানাভাবে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টা করা হচ্ছে। শেখ হাসিনার 'বিদ্বেষমূলক বক্তব্য' প্রচারে আগেই নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত। কিন্তু এই বিবৃতির মাধ্যমে সরকার নিজেও এখন সরাসরি এই পদক্ষেপের অংশ হয়ে গেলো বলেও মনে করেন বিশ্লেষকদের অনেকে।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি