২৮ জুন ২০২৬

গান চুরির অভিযোগে পিছু হটলেন নোবেল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
গান চুরির অভিযোগে পিছু হটলেন নোবেল

বাংলাপ্রেস ডেস্ক: সাবেক ব্যান্ডের গান চুরি করে নিজের নামে চালানোর অভিযোগের পর অবশেষে পিছু হটেছেন ‘সারেগামাপা’খ্যাত তারকা নোবেল। এরই মধ্যে ফেসবুক ও ইউটিউবে শেয়ার করা ‘দেশ’ শিরোনামের গানটি সরিয়ে নিয়েছেন তিনি। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউবে ‘দেশ’ শিরোনামের একটি গান প্রকাশ করেন নোবেল। যেখানে গানটির কথা ও সুর নিজের বলে উল্লেখ করেন।

এরপরই নোবেলের সাবেক ব্যান্ড দল ‘অ্যাবাউট ডার্ক’র গিটারিস্ট ও এই গানটির গীতিকার মো. নাসির উল্লাহ নোবেলের গানটিকে ‘চুরি করা’ বলে অভিযোগ করেন। এ ঘটনার পর নোবেলের পেজে যিনিই নেতিবাচক কমেন্ট করেছেন, তাকেই পেজে ব্লক করে দেয়া হয়েছে।

এদিকে নোবেলের শেয়ার করা গানের ভিডিও নিজের ওয়ালে শেয়ার করে নাসির অভিযোগে লেখেন, আবারও নোবেল স্ট্রাইক! এতবার নিষেধ করার পরও আমার কথা শুনলো না। আমার হাতে পায়ে ধরার পরও আমি তাকে গানটি দেইনি। আমার গান তাকে আমি কেনো দেব? তার নাকি একশো গান আছে, তাহলে আমার গান কাভার কেনো করে? কাভার করেছে ঠিক আছে, তাতে আবার নাম দিয়েছে তার নিজের।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি