১৪ জুন ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা, বহুদলীয় গণতন্ত্র ও ভিন্নমতের চর্চায় জিয়ার ভূমিকার প্রশংসা

গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে এনেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৯:৫০ এএম
গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে এনেছেন শহীদ জিয়া: তথ্যমন্ত্রী

 

বাংলাপ্রেস ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সংবিধানের চতুর্থ সংশোধনী এবং সংবাদপত্র নিয়ন্ত্রণের কালো আইনের কারণে দেশের গণমাধ্যম একসময় অন্ধকার গলিতে প্রবেশ করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই পরিস্থিতি থেকে গণমাধ্যমকে মুক্ত পরিবেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

রোববার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের গণমাধ্যমকে যুগ যুগ ধরে শহীদ জিয়াউর রহমানকে সম্মানের সঙ্গে স্মরণ করতে হবে। কারণ তিনি স্বাধীন গণমাধ্যমের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক হিসেবে কাজ করেছেন এবং গণমাধ্যমকে রাষ্ট্র ও সমাজের আয়না হিসেবে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন।

শহীদ জিয়ার নেতৃত্বের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে কোনো নির্দেশ বা প্ররোচনা ছাড়াই একজন বাঙালি সেনা কর্মকর্তা স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে দিকনির্দেশনা দিয়েছিলেন। সংকটময় সময়ে তাঁর সেই সাহসী নেতৃত্ব জাতির জন্য নতুন পথ উন্মোচন করেছিল।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান একজন সামরিক কর্মকর্তা হলেও তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ এবং রাষ্ট্র পরিচালনার দৃষ্টিভঙ্গি তাঁকে একজন সফল রাষ্ট্রনায়কে পরিণত করেছিল। ভিন্নমতকে সম্মান জানিয়ে তিনি রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত পরিবেশ সৃষ্টি করেছিলেন এবং জাতীয় সংসদসহ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার উদ্যোগ নিয়েছিলেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, কোনো রাষ্ট্রনায়ক গণমাধ্যমের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছাড়া জননন্দিত হতে পারেন না। শহীদ জিয়া শুধু গণমাধ্যমকে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সহায়তাই দেননি, বরং স্বাধীনভাবে কাজ করার পরিবেশও নিশ্চিত করেছিলেন।

অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আইয়ূব ভূঁইয়া অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম এবং দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদারসহ সাংবাদিক নেতারা বক্তব্য দেন।

 

বিপি/এসআর 


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি