গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন, প্রশ্ন মেহজাবীনের
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক ভারসাম্যহীন যুবকের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষের মত অভিনেত্রী মেহজাবীনও প্রতিবাদ করেছেন।
ফেসবুকেপোস্ট দিয়ে মেহজাবীন চৌধুরী প্রশ্ন করেছেন গণপিটুনিকে কেন নরমালাইজ করা হচ্ছে। তিনি পোস্টে উল্লেখ করেছেন যে, ‘গণপিটুনিকে নরমালাইজ করা হচ্ছে কেন?’
অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরা তার সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। কমেন্ট বক্সে একজন লিখেছেন, আবরার ফাহাদ সে তার শেষ সময়ে একটু পানি চেয়েছিলো এবং তোফাজ্জল ভাই কে ভাত খাওয়ানো হয়। দুই ঘটনা একই রকম মনে হয় আমার এর বিচার আজকের ভিতর করা দরকার, কে মেধাবী কে ঢাবি ছাত্র এইসব এখন আর দেখার সময় না। বিচার করতে হবে, মানে করতে হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে তোফাজ্জল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে গুরুতর আহত অবস্থায় ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শাহবাগ থানায় মামলার আবেদন করে এজাহার দায়ের করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করা হয়। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসের সুপারভাইজার আমান উল্লাহ এ মামলার আবেদন করেন।
জানা গেছে, নিহত তোফাজ্জলের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নে। সোশ্যাল মিডিয়ায় এ ঘটনার কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। এই বর্বর হত্যাকণ্ড নিয়ে ইতোমধ্যে বিতর্কের ঝড় উঠেছে। আলোচিত এই বিষয়টি নিয়ে জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুনও কথা বলেছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
২ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
২ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি