গণভবনের পেছনের মাঠে মিলল বিপুল বিস্ফোরক, এলাকা ঘিরে রেখেছে এসআরবি
বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে গণভবনের পেছনে সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সেখান থেকে বিপুলসংখ্যক ককটেল ও পেট্রোল বোমা উদ্ধারের পর পুরো এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
গোপন সংবাদের ভিত্তিতে বিকেল বেলা সাবেক বাণিজ্য মেলার মাঠে বিশেষ অভিযান চালায় এসআরবি। তল্লাশি অভিযানে এখন পর্যন্ত ২০টির বেশি ককটেল ও পেট্রোল বোমার সন্ধান পাওয়া গেছে।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নায়মুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে সাবেক বাণিজ্য মেলার মাঠে এই অভিযান চালানো হয়। উদ্ধার হওয়া তাজা বিস্ফোরকগুলো নিরাপদ উপায়ে নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে এবং তারা কাজ শুরু করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পুরো এলাকাটি কঠোর নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছেন। সাধারণ মানুষের সুরক্ষার স্বার্থে ওই এলাকায় জনসাধারণের চলাচল সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।
উদ্ধার করা এই বিপজ্জনক বিস্ফোরকগুলো সেখানে কীভাবে এলো এবং এর পেছনে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এসআরবি জানিয়েছে, উদ্ধার অভিযান ও বোম্ব ডিসপোজাল ইউনিটের বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর এই বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানানো হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শেখ হাসিনার দেশে ফেরার আইনি প্রক্রিয়া শেষ, সিদ্ধান্ত ভারতের: আইনমন্ত্রী
আগামী মাসে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী
ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল স্বাভাবিক, চার সদস্যের তদন্ত কমিটি গঠন
১০ লাখ টাকা ঋণসুবিধা পাবেন কৃষক থেকে রিকশাচালক, ক্ষুদ্র উদ্যোক্তা কিংবা শিক্ষার্থী
এমপি নুসরাতের বাড়িতে আগুনে শর্টসার্কিটের আলামত পায়নি পল্লী বিদ্যুৎ
সঙ্গীত একাডেমি