৪ এপ্রিল ২০২৬

গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ পেলেন কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ পেলেন কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি:মুক্তিযুদ্ধ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন ঠাকুরগাঁওয়ের রুহিয়ার কৃতিসন্তান সুদের চন্দ্র বর্মন। তিনি রুহিয়া কাকলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। গত ১৭ সেপ্টেম্বর শেরে বাংলা এ কে ফজলুল হক গবেষণা পরিষদের পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়। শেরে বাংলা এ কে ফজলুল হক ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুদের চন্দ্র বর্মনকে এ সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। উক্ত গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বিচারপতি এম ফারুক চেয়ারম্যান। সুদের চন্দ্র বর্মন বলেন, আমাকে শেরে বাংলা গোল্ডেন আ্যওয়ার্ড-২০২২ এর জন্য নির্বাচিত করায় আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই।শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার জন্য সুপরিচিতি। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি