গরু বাজারে গিয়ে ট্রাকের ধাক্কায় শিশুর মৃত্যু
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগে ট্রাকের ধাক্কায় সহিদ হোসেন সাকিব (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
শনিবার (২৩ মে) বিকেল উপজেলার সেবারহাট বাজারের পশ্চিম পাশে তিন প্রক্রিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের উত্তর রাজারামপুর গ্রামের শাহজাহানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে এলাকার গরুর বাজার দেখতে বাড়ি থেকে বের হয়েছিল সাকিব। বিকেলে সেবারহাট এলাকার গরুর বাজার সংলগ্ন সড়কে রাস্তা পারহওয়ার সময় পূর্ব দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সেবারহাট বাজার এলাকায় প্রায়ই বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করে। বিশেষ করে বাজার ও গরুর হাটকে কেন্দ্র করে মানুষের চাপ বেড়ে গেলেও সড়কে যান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেই।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহীম সরকার বলেন, রাস্তা পারাপারের সময় ট্রাকের ধাক্কায় শিশুটি মারা যায়। হেলপারসহ ট্রাকটি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
শেখ হাসিনার ফেরার সম্ভাবনা ইউপি নির্বাচনে প্রভাব ফেলবে না: ইসি সানাউল্লাহ
বাড়িতে আগুনের ঘটনায় তদন্ত নিয়ে সংশয়, সংসদে নিরাপত্তা চাইলেন নুসরাত
৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় সাবেক সেনা কর্মকর্তার বিচার শুরু
কর্মসংস্থানের উদ্দেশ্যে সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার ‘জুলাই যোদ্ধা’
সঙ্গীত একাডেমি