‘গুলশানের চামেলি’তে একসঙ্গে মধুমিতা ও বাঁধন
সংগৃহীত ছবি
বাংলাপ্রেস ডেস্ক: রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হতে যাচ্ছে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’। নারীপ্রধান এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার।
এবার শোনা যাচ্ছে, ছবিটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী আজমেরী হক বাঁধনকেও। খবরটি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
কালের কণ্ঠকে বাঁধন বলেন, ‘হ্যাঁ, ছবিটি নিয়ে আমার সঙ্গে কথাবার্তা চলছে। আগস্টের ১ তারিখ সম্ভবত ছবিটির ঘোষণা আসবে।
এখানে আমি একজন মানবধিকারকর্মী, অর্থাৎ আইনজীবীর চরিত্র করছি।’
সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে এক যৌনকর্মীর জীবনকে ঘিরে। কোনো অপরাধ না করেও ক্ষমতার নির্মম খেলায় বারবার নিপীড়নের শিকার হন তিনি। সমাজ ও রাজনীতির নানা অন্ধকার দিককে তুলে ধরা হবে তাঁর জীবনের নানা ঘটনার মধ্য দিয়ে। প্রচলিত বাণিজ্যিক সিনেমার ধারা থেকে বেরিয়ে ‘গুলশানের চামেলি’তে কোনো প্রচলিত নায়ক থাকছে না। পুরো গল্প এগোবে একজন নারীকে কেন্দ্র করে। পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেই চরিত্রের নানা রূপ ও সংগ্রামই হবে সিনেমার মূল আকর্ষণ।
এর আগে কালের কণ্ঠকে মধুমিতা সরকার জানিয়েছেন, তিনি সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন। একই সঙ্গে বাংলাদেশে এসে ছবিটির শুটিংয়ে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছেন বলেও জানান এই অভিনেত্রী।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী নভেম্বর কিংবা ডিসেম্বরে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিজ্ঞাপনের চুক্তির কথা বলে ডেকে নির্যাতনের অভিযোগ, থানায় স্নিগ্ধার মামলা
সঙ্গীত একাডেমি, কানেকটিকাট
সঙ্গীত একাডেমি