হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১১:৫০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে এই সময়ে আরও ১ হাজার ২২৪ জনের দেহে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে।
সোমবার (২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৭ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৪৫৮ জন।
হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে ঢাকায় ৬ জন, সিলেটে ৩ জন, রাজশাহী, চট্টগ্রাম ও বরিশালে ২ জন করে এবং ময়মনসিংহে একজন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় ৯৭ নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৭১৯ জন। একই সময়ে ১ হাজার ১২৭ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ হাজার ৯৪০ জনে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
২৭ মিনিট আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস