হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ১০:২৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩২ জন।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সারাদেশে হামে ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৬২০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯১ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৫২৯ জন।
এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬৮৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৯ হাজার ১২ জন।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি