২০ সেপ্টেম্বর ২০২৬

হার্টের রিংয়ে অতিরিক্ত দামের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৩ এএম
হার্টের রিংয়ে অতিরিক্ত দামের অভিযোগ, হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের অভিযান

বাংলাপ্রেস ডেস্ক:  জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ঔষধ প্রশাসন অধিদপ্তরের নির্ধারিত নতুন মূল্য কার্যকর না করে হার্টের রিং (করোনারি স্টেন্ট) বেশি দামে বিক্রি এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইউনিট।

রোববার (২০ সেপ্টেম্বর) দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজীর আহমেদ এ তথ্য জানান।

দুদক সূত্র জানায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে করোনারি স্টেন্ট বিক্রি এবং সেবা প্রদানে রোগীদের হয়রানিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সম্প্রতি হার্টের রিং পরানো হয়েছে এমন রোগীদের তথ্য ও রেকর্ডপত্র দৈবচয়ন ভিত্তিতে সংগ্রহ করে। এসব রেকর্ডে স্টেন্টের মূল্য, রোগীর কাছ থেকে আদায় করা অর্থসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।

এ ছাড়া হাসপাতালে ভর্তি হার্টের রিং পরানো রোগীদের কাছ থেকে সেবা প্রদানের ক্ষেত্রে কোনো অনিয়ম বা হয়রানি করা হয়েছে কি না, সে বিষয়েও তথ্য সংগ্রহ করে দুদকের টিম।

অভিযানে পাওয়া তথ্য ও সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে বলে জানিয়েছে দুদক।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি