১৯ মে ২০২৬

হাসপাতালে চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় চালু হচ্ছে ‘পাগলা ঘণ্টা’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:১৬ পিএম
হাসপাতালে চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় চালু হচ্ছে ‘পাগলা ঘণ্টা’

 

বাংলাপ্রেস ডেস্ক: চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের নিরাপত্তায় দেশের চিকিৎসাকেন্দ্রগুলোতে সেন্ট্রাল ইমারজেন্সি অ্যালার্ম সিস্টেম বা ‘পাগলা ঘণ্টা’ চালুর পরিকল্পনা করছে সরকার।

প্রথম ধাপে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) ও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাইলট প্রকল্প হিসেবে এই সিস্টেম চালু করা হবে।

মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ তথ্য জানান।

তিনি আরও জানান, বেশ কয়েকটি স্বাস্থ্য সংস্থা ও হাসপাতাল মহাখালী এলাকায় হওয়ায় এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনাও করছে সরকার।

সম্প্রতি দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক ও হাসপাতাল প্রশাসনের ওপর বেশ কয়েকটি হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার এ উদ্যোগগুলো হাতে নিয়েছে।

অনুষ্ঠানে মন্ত্রী দেশের ১০টি হাসপাতালের আইসিইউ সেবা আরও শক্তিশালী করতে প্রতিটি হাসপাতালে একটি করে ভেন্টিলেটর (আইসিইউতে ব্যবহৃত লাইফ-সাপোর্ট মেশিন) এবং পাঁচটি করে অক্সিজেন কনসেনট্রেটর হস্তান্তর করেন।

১০ বেডের আইসিইউ সুবিধা থাকা এই হাসপাতালগুলো হলো—টাঙ্গাইল, সুনামগঞ্জ, গোপালগঞ্জ ও যশোরের আড়াইশ শয্যার জেনারেল হাসপাতাল; মাদারীপুর, বাগেরহাট ও চুয়াডাঙ্গার সদর হাসপাতাল; মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের জেনারেল হাসপাতাল এবং শেরপুর জেলা হাসপাতাল।।

বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি