১৯ জুন ২০২৬

হাসপাতালে গিয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে না পেয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী

হাসপাতালে অনুপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাকে প্রতিমন্ত্রীর কড়া বার্তা: ‘হয় কাজ করুন, না হলে চলে যান’

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:১৬ পিএম
হাসপাতালে অনুপস্থিত স্বাস্থ্য কর্মকর্তাকে প্রতিমন্ত্রীর কড়া বার্তা: ‘হয় কাজ করুন, না হলে চলে যান’

 

বাংলাপ্রেস ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে চিকিৎসকদের অনুপস্থিতি, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং হাজিরা খাতায় নানা অসঙ্গতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

শনিবার (১৩ জুন) দুপুরে নিজ নির্বাচনী এলাকার এই হাসপাতাল পরিদর্শনের সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এমরানুর রহমানকে কর্মস্থলে না পেয়ে মোবাইল ফোনে কড়া ভাষায় সতর্ক করেন।

ফোনালাপে প্রতিমন্ত্রী বলেন, “আমি গত তিন মাসে সাত থেকে আটবার হাসপাতালে এসেছি। কিন্তু একদিনও আপনাকে কর্মস্থলে পাইনি। দায়িত্ব পালন করতে না চাইলে চলে যান। হয় কাজ করবেন, না হয় চলে যাবেন। আমাদের বিব্রত করে লাভ নেই।”

পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী হাসপাতালের মূল ফটক তালাবদ্ধ দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে তিনি দায়িত্বরত চিকিৎসকদের একটি বড় অংশকে কর্মস্থলে অনুপস্থিত অবস্থায় পান। এ সময় হাসপাতালের হাজিরা রেজিস্টার পর্যালোচনা করে স্বাক্ষর ও উপস্থিতি সংক্রান্ত বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি লক্ষ্য করেন।

হাসপাতালের সার্বিক পরিস্থিতিতে অসন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণকে যথাযথ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সংশ্লিষ্টদের দায়িত্ব। চিকিৎসাসেবায় অবহেলা কিংবা দায়িত্ব পালনে গাফিলতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি হাসপাতালের প্রশাসনিক দুর্বলতা ও সেবার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে আগামী মঙ্গলবার সকালে একটি জরুরি পর্যালোচনা সভা আহ্বানের নির্দেশ দেন। পাশাপাশি হাসপাতালের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং জনসাধারণের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার তাগিদ দেন।

পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী গণমাধ্যমকর্মী ও স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা হাসপাতালের সেবার মান উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে সাধারণ রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

 

বিপি/এসআর 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি