হিলিতে নারীর লাশ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শনিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার ধাওয়ানশিপুর গ্রাম থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত মর্জিনা গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দেওনালা গ্রামের মৃত আনফির হোসেনের মেয়ে।
হাকিমপুর থানা ওসি দুলাল হোসেন বলেন, নিহত মর্জিনা হাকিমপুর উপজেলার ধাওয়া নশিপুর গ্রামের ফুল মিয়ার স্ত্রী। এক বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকেই গোবিন্দগঞ্জে বাবার বাড়িতেই থাকতেন মর্জিনা। গত শুক্রবার সকালে সে স্বামীর বাড়িতে আসে। আবারও স্বামীর সঙ্গে সংসার করবে বলে জানিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এরপর শনিবার সকালে গ্রামের একটি ফাঁকা জমিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেন।
তিনি আরও বলেন, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে কিছু বলা যাচ্ছে না। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Jalalabad Summer Bash
সঙ্গীত একাডেমি