হজের নিবন্ধন শেষ হবে ২৪ সেপ্টেম্বর
বাংলাপ্রেস ডেস্ক: আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৭ সালের হজ নিবন্ধন প্রক্রিয়া শেষ হচ্ছে। এ সময় আর বাড়ানো হবে না। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সকলকে হজ নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। উক্ত সময়ের পর আর সময় বৃদ্ধির সুযোগ নেই।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম সমাপ্তির সাথে সাথেই বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং চূড়ান্ত হজযাত্রীর সংখ্যানুযায়ী সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
২০২৭ সালে হজে বাংলাদেশের হজযাত্রী কোটা ৭৮ হাজার ৫শ জন। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৭শ ৪১ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি মাধ্যমে ২ হাজার ৬শ ৭৬ জন নিবন্ধন করেছেন।—বাসস
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
জাতিসংঘে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর: ৪ দিনে ৩০ কর্মসূচি ও ১১ দ্বিপক্ষীয় বৈঠক
বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জাসদ কার্যালয় থেকে আটক ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন
সঙ্গীত একাডেমি