৩০ মে ২০২৬

হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ মে ২০২৬, ০১:৪৬ পিএম
হজের প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ জন

বাংলাপ্রেস ডেস্ক: হজ পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন বাংলাদেশি হজযাত্রীরা। চলতি মৌসুমে ফিরতি হজ ফ্লাইটের আনুষ্ঠানিক সূচনা হয়েছে শনিবার (৩০ মে) সকালে প্রথম ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রীর দেশে ফেরার মধ্য দিয়ে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবের জাতীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইন্সের এসভি-৫৮০৬ নম্বর ফ্লাইটটি প্রথম ফিরতি হজযাত্রী বহন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। শুক্রবার (২৯ মে) রাত থেকেই শুরু হয় ফিরতি যাত্রা, যা মূলত হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা জামারাতে শয়তানকে কঙ্কর নিক্ষেপ সম্পন্ন হওয়ার পর শুরু হয়।

শনিবার (৩০ মে) সকালে প্রথম ফ্লাইটটি অবতরণের সময় বিমানবন্দরে হজযাত্রীদের জন্য বাড়তি নিরাপত্তা ও অভ্যর্থনার ব্যবস্থা রাখা হয়। প্রথমদিনে মোট ১৩টি ফ্লাইটে ৫ হাজার ৪৩৪ জন হাজী দেশে ফিরবেন বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

এ বছর হজ ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছিল ১৭ এপ্রিল রাতে, যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করা হয়। এরপর ২১ মে পর্যন্ত বাংলাদেশ থেকে হজযাত্রী বহন করে শেষ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি সরকারের নির্ধারিত সময়সীমার মধ্যেই হজযাত্রীদের তাঁবু ভাড়া, পরিবহন চুক্তি, আবাসন ও ভিসা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। এ ছাড়া এয়ারলাইন্সগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে হজযাত্রী পরিবহন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। ফলে কোনো ধরনের সিডিউল বিপর্যয় ছাড়াই নিবন্ধিত শতভাগ হজযাত্রী সৌদি আরবে পৌঁছাতে সক্ষম হন।

চলতি হজ মৌসুমে ফিরতি ফ্লাইট কার্যক্রম আগামী ১ জুলাই পর্যন্ত চলবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধাপে ধাপে আগামী কয়েক সপ্তাহে আরও হাজার হাজার হজযাত্রী বিভিন্ন নির্ধারিত ফ্লাইটে দেশে ফিরবেন। ফিরতি যাত্রা নির্বিঘ্ন রাখতে বিশেষ নজরদারি ও সমন্বয় অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন হজ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টরা।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি