৪ জুলাই ২০২৬

হৃত্বিকের ৪০০ কোটি রুপি লেনদেনের দাবি—সত্য কতটা?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ জুলাই ২০২৬, ০৮:০১ এএম
হৃত্বিকের ৪০০ কোটি রুপি লেনদেনের দাবি—সত্য কতটা?

হৃত্বিক রোশন ও সুজান খান

বাংলাপ্রেস ডেস্ক:   বলিউড অভিনেতা হৃত্বিক রোশন ও সুজান খানের বিচ্ছেদের পর থেকে একটি গুঞ্জন বহু বছর ধরে ঘুরে বেড়াচ্ছে—সুজান নাকি ৪০০ কোটি রুপি ভরণপোষণ পেয়েছিলেন। একই সঙ্গে তাকে নিয়ে ‘লোভী’ বা ‘গোল্ড ডিগার’-এর মতো মন্তব্যও ছড়ায় বিভিন্ন সময়।

তবে এসব গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে দাবি করেছেন সুজানের বোন ফারাহ খান আলী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ফারাহ খান বলেন, তাদের পরিবার অর্থের জন্য নয়, সম্পর্ক ও মূল্যবোধকে বেশি গুরুত্ব দেয়। তার দাবি অনুযায়ী, সুজান কখনো হৃত্বিকের কাছ থেকে কোনো ধরনের ভরণপোষণের টাকা নেননি।

তিনি বলেন, ৪০০ কোটি রুপি তো দূরের কথা, সুজান একটি টাকাও নেয়নি।

আমরা এমন পরিবার থেকে এসেছি, যেখানে টাকার চেয়ে সম্পর্ক বেশি গুরুত্বপূর্ণ।

ফারাহ আরো জানান, এই ধরনের গুজবের কারণে দীর্ঘদিন ধরে ভুল ধারণা তৈরি হয়েছে। তার মতে, সুজানের চরিত্র নিয়ে যেসব নেতিবাচক মন্তব্য করা হয়েছে, সেগুলো একেবারেই ভিত্তিহীন। তিনি বলেন, সুজান কোনোভাবেই ‘লোভী’ নন, বরং একজন পারিবারিক মূল্যবোধসম্পন্ন মানুষ।

তিনি আরো যোগ করেন, সুজান এবং হৃত্বিকের মধ্যে এখনও পারস্পরিক সম্মান ও ভালো সম্পর্ক বজায় আছে বলেই তারা সন্তানদের বিষয়সহ পারিবারিক দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারছেন।

এদিকে ফারাহ খান হৃত্বিক রোশনকেও একজন ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, বিচ্ছেদের পরও দুই পরিবারের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে।

সুজান খানের ভাই ও অভিনেতা জায়েদ খানও এই বিষয়ে কথা বলেছেন। তিনি জানান, হৃত্বিক রোশন ও সুজান খান যখন নিজেদের ভালো থাকার জন্য বিচ্ছেদের সিদ্ধান্ত নেন, তখন তাদের পরিবার সেই সিদ্ধান্তকে সম্পূর্ণভাবে সম্মান জানিয়েছিল এবং কেউই এতে আপত্তি করেননি।

জায়েদ খান বলেন, সমাজের চাপে কোনও সিদ্ধান্ত নিতে হবে—এমনটা আমাদের পরিবার কখনও মনে করে না।

আমরা এ বিষয়ে যথেষ্ট সচেতন ও শিক্ষিত। ওদের মধ্যে এখনও ভালো সম্পর্ক রয়েছে—এই বিষয়টা অনেকেই সহজভাবে মেনে নিতে পারেন না।

তিনি আরো মন্তব্য করেন, যারা এই বিষয়টি বুঝতে পারেন না, তাদের কেউ কেউ অল্পবয়সি বা অপরিণত মানসিকতার হতে পারেন। তার মতে, অনেকেই নিজের জীবন নিয়েও অসন্তুষ্ট থাকেন, তাই অন্যের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে অতিরিক্ত মন্তব্য করেন।

উল্লেখ্য, প্রায় ১৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৪ সালে বিবাহবিচ্ছেদ হয় হৃত্বিক রোশন ও সুজান খানের। বিচ্ছেদের পরও তাদের সন্তানদের দায়িত্ব পালন এবং পারিবারিক বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় এই প্রাক্তন দম্পতিকে।

বর্তমানে হৃত্বিক রোশন অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন এবং সুজান খান রয়েছেন অভিনেতা আর্সলান গোনীর সঙ্গে সম্পর্কে। সূত্র: কালের কণ্ঠ

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি