১৬ জুলাই ২০২৬

হ্যারি কেইনও থামাতে পারলেন না পরীমনির বিয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১২:৪২ পিএম
হ্যারি কেইনও থামাতে পারলেন না পরীমনির বিয়ে

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বকাপের সেমিফাইনাল আর্জেন্টিনার জয়ে উচ্ছ্বসিত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভক্তদের চমকে দিলেন এ অভিনেত্রী। প্রিয় দল আর্জেন্টিনাকে ঘিরে মজার ছলে দেওয়া একটি ঘোষণা মুহূর্তেই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পরীমনি লিখেছেন, ‘হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে!’

এর আগে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন পরীমনি। সামাজিক মাধ্যমে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’

সেমিফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফলে পরীমনির সেই মজার ঘোষণাকে ঘিরে ভক্তদের আগ্রহও এখন আরও বেড়েছে। এবার ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল।

পরীমনির ব্যক্তিজীবনে এর আগেও একাধিক বিয়ের খবর প্রকাশ্যে এসেছে।

এর মধ্যে অভিনেতা শরীফুল রাজের সঙ্গে পরীমনির বিয়ে ও পরবর্তী বিচ্ছেদের বিষয়টি সবচেয়ে প্রকাশ্য। ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেছিলেন তারা। ২০২২ সালের জানুয়ারিতে সেই খবর প্রকাশ্যে আসে। পরে তাদের সংসারে পুত্রসন্তানও আসে। ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়।

হ্যারি কেইন ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের অধিনায়ক ও দলের অন্যতম প্রধান স্ট্রাইকার। সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ইংল্যান্ডের হারের পর তাকে উদ্দেশ করেই পরীমনির এই মজার মন্তব্য। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি