৩ অক্টোবর ২০২৬

ইরানের পারমাণবিক কেন্দ্রকে ‘মাদক কারখানা’ বললেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ এএম
ইরানের পারমাণবিক কেন্দ্রকে ‘মাদক কারখানা’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক: ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে মাদক তৈরির কারখানা ধ্বংসের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওকলাহোমার এক জনসভায় তিনি জানান, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছিল, সেগুলোতে পারমাণবিক উপকরণের পাশাপাশি অবৈধ মাদকও তৈরি হচ্ছিল।

তবে পারমাণবিক বিশেষজ্ঞরা বলছেন, ওই স্থাপনাগুলোতে মাদক তৈরির কোনো তথ্য বা প্রমাণ তাদের কাছে নেই। ২০২৫ সালের জুনে ইরানের ফোরডো পারমাণবিক স্থাপনায় চালানো ‘অপারেশন মিডনাইট হ্যামার’ অভিযান নিয়ে বক্তব্য রাখছিলেন ট্রাম্প। 

সেখানে তিনি বলেন, ‘মার্কিন বোমারু বিমানগুলো যেসব স্থাপনায় বোমা ফেলেছিল, সেগুলো একাধারে পারমাণবিক ও মাদকের কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল।’ তবে আন্তর্জাতিক পারমাণবিক নীতি বিশেষজ্ঞ জেমস অ্যাকটন জানান, ফোরডোর মতো স্পর্শকাতর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে মাদক তৈরির কোনো ইতিহাস বা প্রমাণ নেই।

ডোনাল্ড ট্রাম্প গত বছর যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা নিয়ে বিভিন্ন সময়ে কথা বলেছেন। তবে বৃহস্পতিবার রাত পর্যন্ত প্রকাশ্যে তিনি এসব স্থাপনাকে ‘মাদক তৈরির কারখানা’ হিসেবে উল্লেখ করেননি।

ট্রাম্পের নতুন এই মন্তব্যের পর বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু সাধারণ মানুষই নয়, ইরানের পারমাণবিক কর্মসূচির বিশেষজ্ঞরাও তার বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছেন।

সিএনএন ট্রাম্পের মন্তব্যের একটি ভিডিও কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের নিউক্লিয়ার পলিসি প্রোগ্রামের সহপরিচালক জেমস অ্যাকটনের কাছে পাঠায়। শুক্রবার এক ইমেইলে অ্যাকটন বলেন, ‘ওয়াও… এটা আমার কাছে নতুন।’

তিনি আরো বলেন, ‘আমার জানামতে, ফোরডো স্থাপনা মাদক উৎপাদনের জন্য ব্যবহৃত হচ্ছিল না। এর আগে এমন কোনো অভিযোগের কথাও আমি শুনিনি, তা বিশ্বাসযোগ্য হোক বা না হোক।’

ট্রাম্পের এই বক্তব্যের পক্ষে এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ বা পূর্বের প্রকাশ্য অভিযোগের উল্লেখ পাওয়া যায়নি।

ফলে তার মন্তব্যটি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর প্রকৃত ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। সিএনএনের পক্ষ থেকেও এ বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউস কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দিতে রাজি হয়নি। 

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাষণে ক্যারিবীয় অঞ্চলে মাদকবিরোধী অভিযানের কথা বলতে গিয়ে ট্রাম্প ভুলবশত ইরানের ক্ষেত্রেও ‘মাদক’ শব্দটি উচ্চারণ করে ফেলেন। তবে ভুল স্বীকার না করে পরবর্তীতে তিনি নিজের মন্তব্যকেই সত্য হিসেবে জাহির করার চেষ্টা করেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি