ইসরায়েলের কাছে আরও অস্ত্র বিক্রির অনুমোদন দিলেন বাইডেন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে চরম পরিস্থিতিতেই ইসরায়েলের কাছে আরও ৭৩৫ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় সোমবার (১৭ মে) ওয়াশিংটন পোস্টে এ খবর প্রকাশ করেছে।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গত ৫ মে মার্কিন কংগ্রেস আনুষ্ঠানিকভাবে প্রস্তাবিত বিক্রয় সম্পর্কে অবহিত হয়েছিল। যা বর্তমানে চলমান সহিংসতা শুরু হওয়ার প্রায় এক সপ্তাহ আগের ঘটনা।
জানা গেছে, বাইডেনের কয়েকজন ডেমোক্র্যাট সহকর্মী তার এই বিক্রয় নিয়ে বিরোধ জানিয়েছেন। তারা অস্ত্র বিক্রির অনুমোদনের সমালোচনা করেছেন।
কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির একজন ডেমোক্র্যাট বলেন, ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার চাপ না দিয়ে এই প্রস্তাবিত স্মার্ট বোমা বিক্রির ফলে কেবল আরো হত্যাযজ্ঞই চালানো সম্ভব হবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে এক বছরে দ্বিগুণ মৃত্যুদণ্ড কার্যকর, বিশ্বজুড়ে পৌঁছেছে ৪৪ বছরের সর্বোচ্চে
৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি