১৭ অক্টোবর ২০২৬

ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন লাখো মানুষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩১ পিএম
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ৮, বিদ্যুৎহীন লাখো মানুষ

বাংলাপ্রেস ডেস্ক:  রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনজুড়ে অন্তত আটজন নিহত ও ৬০ জন আহত হয়েছেন। শুক্রবার দেশটির নয়টি অঞ্চলে চালানো এসব হামলায় দুটি শপিং সেন্টারসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়া হামলার কারণে ১০ লাখেরও বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন।

পূর্বাঞ্চলীয় শহর খারকিভের তিনটি এলাকায় হামলায় ৭১ বছর বয়সী এক নারী ও ৫৮ বছর বয়সী এক পুরুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন। দোনেৎস্ক অঞ্চলের ক্রামাতোরস্ক শহরে দুজন এবং দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে আরো দুজন নিহত হয়েছেন।

পোল্যান্ড সীমান্তবর্তী ভোলিন অঞ্চলে একটি খাদ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে ড্রোন হামলায় একজন নিহত ও আটজন আহত হন। এ ছাড়া কোভেল শহরের একটি শুল্ক টার্মিনালে ড্রোন আঘাত হানলে প্রায় ১০টি ট্রাকে আগুন ধরে যায়।

রিভনে শহরে একটি বড় শপিং সেন্টারসহ বিভিন্ন স্থানে হামলায় একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। এ ছাড়া যুদ্ধক্ষেত্রের কাছাকাছি সুমি শহরের একটি শপিং সেন্টারেও হামলা চালানো হয়েছে।

বিদ্যুৎ সরবরাহ ব্যাহত

হামলায় ইউক্রেনের বিদ্যুৎব্যবস্থাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়া ১০ লাখেরও বেশি মানুষের সংযোগ পুনরায় চালু করতে কাজ করেছে মেরামতকারী দল।

ভোলিন অঞ্চলে প্রায় ৩ লাখ ৭০ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে। এর মধ্যে অন্তত এক লাখ পরিবারে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হয়েছে। আঞ্চলিক রাজধানী লুটস্কে বিদ্যুৎবিভ্রাট ২৪ ঘণ্টা বা তারও বেশি সময় স্থায়ী হতে পারে বলে জানিয়েছেন শহরটির মেয়র আন্দ্রি রাজুমোভস্কি।

এদিকে রাশিয়ার সামরিক প্রধান শুক্রবার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জানিয়েছেন, ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা জোরদার করতে সামরিক বাহিনী প্রয়োজনীয় সরঞ্জাম বরাদ্দ করেছে।
বিপি > এসপি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি