ইউটিউব থেকে সরানো হলো নিশো-মেহজাবীনের ‘ঘটনা সত্য’
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়েছে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী অভিনীত ঈদের নাটক ‘ঘটনা সত্য’।
দর্শকদের একটি অভিযোগকে সম্মান করেই এ সিদ্ধান্ত নিয়েছেন নাটকের সংশ্লিষ্টরা। এ বিষয়ে নাটকের নির্মাতা রুবেল হাসান বলেছেন, ‘আমরা গভীরভাবে দুঃখিত। দর্শকদের অভিযোগের ভিত্তিতে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছি। বিশেষ শিশু ও তাদের বাবা-মার প্রতি আমরা ক্ষমা প্রার্থনা করি।’
প্রয়োজনীয় সংশোধন করে নাটকটি ইউটিউবে ফের অবমুক্ত করা হবে বলে জানান তিনি। মূলত জীবন ঘনিষ্ঠ কাহিনি নিয়ে তৈরি নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়েই সমালোচনার ঝড় ওঠে । প্রতিবন্ধী শিশুকে পাপের ফল বলে মন্তব্য করা হয় সেখানে।
এতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে, গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় ও তুমুল আপত্তি উঠেছে। একাধিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে ইতোমধ্যে। সেসব সমালোচনা ও আপত্তির প্রেক্ষিতে ইউটিউব থেকে ‘ঘটনা সত্য’ নাটকটি সরিয়ে ফেলা হয়েছে।
মঈনুল সানুর চিত্রনাট্যে নাটকটি প্রচার হয়েছিল চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে। এতে ফারহান নিশো অভিনয় করেছেন গাড়িচালকের চরিত্রে আর মেহজাবীন গৃহপরিচারিকার ভূমিকায়।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
৩ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি