জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকার গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে সন্দেহভাজন ২৭ জন কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জয় বাংলা' স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির অভিযোগের মামলায় আজ রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
পল্টন মডেল থানার এসআই নাজমুল ইসলাম রোববার ২৭ জনকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবী নীলাঞ্জনা রিফাত (সুরভী), তাছলিমা জাহান পপি জামিন চেয়ে আবেদন করেন। তবে আসামি পক্ষের আবেদন অনুযায়ী সোমবার জামিন শুনানির দিন করেছেন আদালত
কারাগারে যাওয়া আসামিরা হলেন— দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মিরাজ আহমেদ, মিরাজ মালিথা, রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, কাউসার হোসেন, শ্রী অঞ্জন শীল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, সুজন আলী, তসিকুল ইসলাম, সাইফুল্লাহ সায়েক, নয়ন আলী, সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিষ্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, আল আমিন হাওলাদার, তুষার আলী, রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।
কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, আসামিরা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) এর কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। পল্টন মডেল থানা পুলিশ এবং স্থানীয় উপস্থিত লোকজনদের সহযোগিতায় শনিবার বিকেল ৪ টা ১০ মিনিটের দিকে তাদের আটক করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করলে ঘটনাস্থলে আসার বিষয়ে কোনো সদুত্তর দিতে পারে নাই। আসামিরা কোনো ধর্তব্য অপরাধের সাথে জড়িত থাকতে পারে মর্মে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এজন্য তাদের আপাতত ফৌজদারি কার্যবিধি ব আইনের ৫৪ ধারা মোতাবেক আটক করে সুষ্ঠ তদন্তের স্বার্থে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।
ঢাকার গুলিস্তানে জাসদ প্রধান কার্যালয়ে শনিবার বিকেল ৪ টার দিকে অভিযান চালিয়ে প্রায় ৩০০ জনকে হেফাজতে নেয় পুলিশ।অভিযান শেষে সন্ধ্যায় পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, ‘আমি নির্দিষ্ট সংখ্যাটা এ মুহূর্তে বলতে পারছি না, তবে সংখ্যাটা ২৮০ থেকে ৩০০ জনের কাছাকাছি হবে।’
শনিবার দুপুর ৩টায় দলটির কার্যালয়ে অভিযান শুরু করে পুলিশ। এরপর একের পর এক প্রিজন ভ্যান এনে কার্যালয়ের ভেতরে থাকা লোকজনকে হাতকড়া পরিয়ে পল্টন থানায় নিয়ে যাওয়া হয়। যাচাই-বাছাই শেষে ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্বরাষ্ট্রমন্ত্রীকে পাল্টা প্রশ্ন মুক্তাদির- ‘পারলে কিছু করে দেখান’
সঙ্গীত একাডেমি