২০ সেপ্টেম্বর ২০২৬

জবি ছাত্রদলের দুই গ্রুপে ফের সংঘর্ষ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পিএম
জবি ছাত্রদলের দুই গ্রুপে ফের সংঘর্ষ

বাংলাপ্রেস ডেস্ক: জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার দুপুর সাড়ে ১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফীন ও ১৭ নম্বর যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন—বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২১তম ব্যাচের শিক্ষার্থী মাদুদ এবং লোকপ্রশাসন বিভাগের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ইমন। তবে সংঘর্ষের সূত্রপাত ও তাৎক্ষণিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, ক্যাম্পাসের ভিক্টোরিয়া পার্কসংলগ্ন একটি চায়ের দোকানের পাশে দুই পক্ষের মধ্যে প্রথমে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তাদের ক্যাম্পাসের কাঠালতলা এলাকায় রড ও পাইপ নিয়ে সংঘর্ষে জড়াতে দেখা যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, দুই গ্রুপের নাম এখনো জানি না, তবে সংঘর্ষ হয়েছিল। আমরা পুলিশ ডেকে নিয়ে আসছি। এখন মোটামুটি পরিস্থিতি শান্ত রয়েছে। উল্লেখযোগ্যভাবে কেউ আহত হয়নি। টুকটাক হয়তো আঘাত পেয়েছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি