কে হবেন বাপি লাহিড়ীর সেই সোনার মালিক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: চোখে সানগ্লাস। পরনে ঝলমলে পোশাক। গা ভরতি সোনা। গলায় ঝুলন্ত পান্নাখচিত সোনার গণেশ লকেট। শুধু গানে নয়, বাপিদার স্টাইল স্টেটমেন্টও ছিল নজরকাড়া। যেহেতু বরাবরই পপ, হিপহপ গানের ভক্ত ছিলেন বাপি লাহিড়ী, তাই পাশ্চাত্যের হিপহপ গায়কদেরই অনুসরণ করতেন তিনি। শুধু তাই নয়, কনসার্টের সময় সোনার চেন পরতেন এলভিস। তাঁকে দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন ভারতের ডিস্কো কিং।
তবে শুধু ফ্যাশনের জন্য নয়, বাপি লাহিড়ীর কাছে সোনা ছিল লাকি। যখনই কোনও গান বা অ্যালবাম হিট করত, তখনই সোনা কিনতেন বাপি লাহিড়ী। আর এভাবেই তাঁর সংগ্রহে একে একে জমা হল নতুন নতুন সোনার গয়না। রোজই নিয়ম করে সোনার গয়না বদল করে পরতেন তিনি। গলায় ঝুলত আটটি সোনার চেন। ঘনিষ্ঠ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, বাপিদা নিজেই যত্ন করতেন তাঁর সোনার। কেউ তাঁর সোনার কালেকশন ছুঁয়ে দেখুক, একেবারেই পছন্দ ছিল না তাঁর। সোনার প্রতি এতটাই ভালবাসা ছিল বাপি লাহিড়ীর।
২০১৪ সালে ভারতীয় জনতা পার্টিতে (BJP) যোগ দেন বাপি লাহিড়ী। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছিলেন তিনি। সেই সময় যে হলফনামা জমা দিয়েছিলেন। সেই অনুযায়ী মোট ৭৫৪ গ্রাম সোনার মালিক কিংবদন্তি সংগীত পরিচালক।
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বাপি লাহিড়ীর কন্যা রিমা ও ছেলে বাপ্পা সিদ্ধান্ত নিয়েছেন বাবার সমস্ত সোনা সংরক্ষণ করবেন। বাপি লাহিড়ী ঠিক যেভাবে তাঁর সোনার কালেকশন সুন্দর বাক্সের মধ্যে সাজিয়ে রাখতেন, সেভাবেই রাখতে চাইছে তাঁর পরিবার। ভবিষ্যতে সংগ্রহশালা তৈরির প্ল্যানও রয়েছে বলে জানা গিয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বিনোদন
মৃত্যুর দুই দিন আগে কী বলেছিলেন সঞ্চিতা? সহ-অভিনেতা সোরাব বেদির স্মৃতিচারণে নতুন আলোচনা
৩ দিন আগে
by বাংলা প্রেস
বিনোদন
নায়িকাদের অশালীনভাবে উপস্থাপন? তামান্নার মন্তব্যে দক্ষিণি সিনেমা নিয়ে নতুন বিতর্ক
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি