৪ এপ্রিল ২০২৬

কিভাবে চিনবেন কেমিক্যাল মুক্ত লিচু !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
কিভাবে চিনবেন কেমিক্যাল মুক্ত লিচু !
বাংলাপ্রেস ডেস্ক: চলছে রসালো ফলের মধু মাস। এই মধু মাসে ছোট -বড় সবার প্রিয় একটি ফল হচ্ছে লিচু। বিশেষ করে শিশুরা লিচু খেতে খুব পছন্দ করে। মধুমাসের ফল লিচু মুখে দেয়ার পর যদি টক লাগে তবে কেমন লাগে বলেন? অনেক কষ্টের আয়ের টাকা দিয়ে প্রিয়জনদের জন্য লিচু কিনছেন। সারা দেশেই লিচুর ফলন হয়। দিনাজপুর, রাজশাহী অঞ্চলের লিচুর চাহিদা বেশি। দিনাজপুর, রাজশাহী ছাড়াও বিভিন্ন এলাকায় লিচুর গাছ লাগানো হয়। বাজারের আসার পরে বিভিন্ন এলাকার লিচু এক সঙ্গে মিলে যায়। এছাড়া অনেক লিচুতে ফরমালিনও দেয়া হয়। তাই খেতে টক লাগে। লিচু কেনার সময় মিষ্টি ও ভালো লিচু দেখে কিনুন। অনেক সময় পাকার আগেই গাছ থেকে পেড়ে ফেলা হয় লিচু।এই লিচু টকটকে লাল দেখাতে ও দীর্ঘদিন তাজা রাখতে মেশানো হয় লাল কেমিক্যাল। তাই টকটকে লাল লিচু দেখে অনেক ক্রেতা মনে করতে পারেন এটি ভালো মানের লিচু। এই লাল কেমিক্যাল ক্যান্সারেরও অন্যতম কারণ। যেভাবে চিনবেন কেমিক্যাল দেয়া লিচু : চিকিৎসকরা বলছেন,বাজার থেকে লিচু কিনে আনার পর একঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। যদি দেখেন হাতে রং লাগছে বা লিচুর লাল রং ফ্যাকাশে হয়েছে তাহলে বুঝবেন সেই লিচু পাকা নয় এবং শরীরের জন্য তা ক্ষতিকর। আর যদি দেখেন পানিতে ভিজানোর পরও রং একইরকম আছে তাহলে তা নিঃশ্চিন্তায় খেতে পারেন। তবে গাঢ় লাল রঙের লিচু না কেনা ভাল। বিপি২৪/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি