১০ জুলাই ২০২৬

কিয়ারা-যশের প্রথম গান প্রকাশ, ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে বিতর্ক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:৩৬ পিএম
কিয়ারা-যশের প্রথম গান প্রকাশ, ঘনিষ্ঠ দৃশ্য ঘিরে বিতর্ক

ফাইল ছবি

বাংলাপ্রেস ডেস্ক:   দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রর জনপ্রিয় অভিনেতা যশের ‘টক্সিক’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে নানা বিতর্ক শুরু হয়েছে। প্রথম ঝলক থেকেই এ সিনেমাটিকে দেওয়া হয়েছিল— ‘নারী বিদ্বেষী’ তকমা। এবার প্রকাশ্যে এলো এ সিনেমার প্রথম গান। সেই গানের ভিডিওটি একদিকে যেমন দর্শকদের একাংশকে মুগ্ধ করেছে, ঠিক তেমনই সাহসী ও ঘনিষ্ঠ দৃশ্যের জন্য তীব্র সমালোচনার মুখেও পড়েছে। সামাজিক মাধ্যমে গানটি ঘিরে শুরু হয়েছে নেটিজেনদের মাঝে জোর বিতর্ক।

যশ ও কিয়ারার রসায়ন, আবেগঘন অভিনয় এবং সঙ্গে গানের আবহ পুরো বিষয়টিকে আলাদা মাত্রা দিয়েছে। প্রেমকে এখানে দেখানো হয়েছে এমন এক অনুভূতি হিসেবে, যা একই সঙ্গে গভীর, আবেগপ্রবণ ও সর্বগ্রাসী। গানটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বহু দর্শক যশ ও কিয়ারার অনস্ক্রিন রসায়নের প্রশংসা করেছেন। তাদের মতে, এ জুটিই হলো বড় আকর্ষণ। তবে সমালোচনার সুরও কম জোরালো নয়। 

নেটিজেনদের একাংশের অভিযোগ— অ্যাকশনধর্মী সিনেমার প্রথম ঝলক হিসেবে এত ঘনিষ্ঠ দৃশ্যের আধিক্য অপ্রয়োজনীয়। আবার কেউ বলছেন, এটি অ্যাকশন সিনেমার প্রচারের বদলে ‘ইরোটিকা’র আবহ তৈরি করেছে। আবার কেউ বলছেন, সিনেমার নাম ‘টক্সিক’ হওয়ায় নির্মাতারা যেন বিতর্কিত বা আপত্তিকর বিষয়কে স্বাভাবিক হিসাবে তুলে ধরার সুযোগ নিচ্ছেন। 

অন্য এক অনুরাগীর মন্তব্য— ভিডিওটি অনেকটাই গর্ভনিরোধকের বিজ্ঞাপনের মতো মনে হয়েছে। যদিও সমালোচনার মাঝেও অনেকেই কিয়ারার লুক ও পর্দায় উপস্থিতির প্রশংসা করেছেন। 

গানটির সুর, কণ্ঠ ও প্রযোজনার দায়িত্ব সামলেছেন বিশাল মিশ্র। হিন্দি গানের কথা লিখেছেন রাজ শেখর। শুধু হিন্দিতেই নয়, গানটি একসঙ্গে কন্নড়, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষাতেও প্রকাশিত হয়েছে। 

উল্লেখ্য, এ সিনেমা নিয়ে যশ বলেছিলেন— সাধারণত অ্যাকশন সিনেমা বললেই পুরুষ পরিচালকদের কথা মাথায় আসে। ভারতে দীর্ঘদিন ধরেই এমনটি হয়ে আসছে। বড়মাপের অ্যাকশন, তার ওপর গ্যাংস্টারদের নিয়ে তৈরি সিনেমার পরিচালনা পুরুষেরাই করে থাকেন। এবার যদি লড়াইয়ের সিনেমা নারীর দৃষ্টিভঙ্গিতে হয়, সেটি নতুন হবে।

এ সিনেমাটি আগামী ২৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। সূত্র: যুগান্তর

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি