‘ককটেল ২’-এ সমকামী প্রেম নয়, বন্ধুত্বই মূল বার্তা: হোমি
সংগৃহীত ছবি
‘বাংলাপ্রেস ডেস্ক: ককটেল ২’-এর ঝলক প্রকাশের পর থেকেই আলোচনায় রয়েছেন শহিদ কাপুর, কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা। বিশেষ করে কৃতি ও রাশমিকার চরিত্রের সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা জল্পনা শুরু হয়েছে।
তিন মিনিটের বেশি দৈর্ঘ্যের ঝলকে তিন তারকাকে একটি ত্রিকোণ প্রেমের গল্পে দেখা যায়। কিছু দৃশ্য ও সংলাপের কারণে অনেকেই ধারণা করছেন, ছবিতে কৃতি ও রাশমিকার মধ্যে সমকামী প্রেমের সম্পর্ক দেখানো হতে পারে।
তবে পরিচালক হোমি আদাজানিয়া এ ধরনের গুঞ্জন নাকচ করেছেন। তিনি জানান, ছবিতে দুই চরিত্রের মধ্যে কেবল বন্ধুত্বের সম্পর্কই দেখানো হয়েছে।
এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন কৃতি স্যাননও। তার মতে, দুই পুরুষের বন্ধুত্বকে যেমন ‘ব্রোম্যান্স’ বলা হয়, তেমনি দুই নারীর ঘনিষ্ঠ বন্ধুত্বকে ভিন্নভাবে দেখার প্রবণতা থাকা উচিত নয়।
এদিকে ছবির পারিশ্রমিক নিয়েও আলোচনা চলছে। জানা গেছে, ‘ফরজি’র সাফল্যের পর শহিদ কাপুর এই ছবির জন্য ৩৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন।
অন্যদিকে কৃতি স্যানন ও রাশমিকা মান্দানা দুজনেই পেয়েছেন ১৫ কোটি রুপি করে।
হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সূত্র: কালের কণ্ঠ
বিপি>টিডি
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
সঙ্গীত একাডেমি