২৬ নভেম্বর ২০২৬

কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ শাহরুখের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম
কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ শাহরুখের

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  কিং মুভি মুক্তির আগে নতুন করে আলোচনায় বলিউড বাদশা শাহরুখ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দাবি করা হয়েছে, অনন্ত আম্বানি নাকি তাকে চুপ থাকতে বলেছিলেন।

সেই দাবিকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করেছেন অভিনেতার আইনজীবী। এর মধ্যে সেই কনটেন্ট ক্রিয়েটরকে গত ২৩ নভেম্বর আইনি নোটিশ পাঠান শাহরুখ খান।

শাহরুখের সেই ভিডিওটি সম্প্রতি মুম্বাইয়ের এক অনুষ্ঠানের। সেখানে সদ্‌গুরুর সঙ্গে কথা বলতে দেখা যায় অনন্তকে। পাশে দাঁড়িয়েছিলেন শাহরুখ। ভিডিওতে দেখা যায়, নিজেদের কথোপকথনের মাঝে অনন্ত নিজের ঠোঁটের কাছে আঙুল তুলে শাহরুখকে কিছু বলতে চাইছেন।

তবে ওই ভিডিওকে কেন্দ্র করেই একটি রিল তৈরি করেন কন্টেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মা। রিলে অনন্তের আচরণ নিয়ে মন্তব্য করা হয়। সেই রিলের বিরুদ্ধেই আইনি পদক্ষেপ নিলেন শাহরুখ।

বলিউড বাদশার আইনজীবীর দাবি, ভিডিওতে করা অভিযোগের কোনও নির্ভরযোগ্য ভিত্তি নেই। এ ধরনের বক্তব্য অভিনেতার সম্মান, ভাবমূর্তি এবং মর্যাদার ক্ষতি করতে পারে। অবিলম্বে বিতর্কিত রিলটি মুছে ফেলতে বলা হয়েছে নোটিশে। অন্যথায় আইনি পথে হাঁটা হবে বলেও জানানো হয়েছে।
বিপি>টিডি
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি