২৬ নভেম্বর ২০২৬

নারীদের উদ্দেশে কী বললেন বিশ্বসুন্দরী জেনিফার?

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ এএম
নারীদের উদ্দেশে কী বললেন বিশ্বসুন্দরী জেনিফার?

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আসার আগে পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো কখনো কোনো প্রতিযোগিতায় অংশ নেননি। মনোবিজ্ঞান ও সমাজকর্মে পড়াশোনার পাশাপাশি সামাজিক প্রতিরোধমূলক কাজে যুক্ত ছিলেন তিনি। মনোবিজ্ঞানে স্নাতক এবং মনোবিজ্ঞান ও সমাজকর্মে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এ সুন্দরী। নিজ দেশের মাটিতে বিশ্বসুন্দরীর মুকুট জিতে ইতিহাস গড়েছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো।

মিস ইউনিভার্সের ৭৫তম আসরে ২৭ বছর বয়সি এ বিশ্বসুন্দরীর মাথায় উঠেছে ২০২৬ সালের সেরার মুকুট। তবে সৌন্দর্যের মঞ্চে জয়ী হওয়ার পাশাপাশি নারীর উদ্দেশে দেওয়া তার বার্তাও আলোচনায় এসেছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট কাভাজোসে মার্কিন সেনাবাহিনীর ‘ফ্যামিলি অ্যাডভোকেসি প্রোগ্রামে’ শিক্ষাবিদ ও সংকট মোকাবিলা কর্মী হিসেবে কাজ শুরু করেন তিনি। সেখানে পারিবারিক সহিংসতা ও শিশু নির্যাতনের শিকার ব্যক্তিদের সহায়তা করেছেন এ বর্তমান বিশ্বসুন্দরী। পরে প্রতিরোধ বিশেষজ্ঞ হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

Miss Universe 2026: ২৭ বছরের এই মায়ের মাথাতেই উঠল মিস ইউনিভার্স ২০২৬-এর  মুকুট! জেনিফার ব্যারেটোর আসল পরিচয় জানলে চমকে যাবেন | Who Is Jennifer  Barreto? Meet The 27 ...

প্রতিযোগিতার শুরুতে একটি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো বলেছিলেন, স্বাগতিক দেশের প্রতিনিধি হিসেবে নয়; বরং এই মঞ্চের জন্য তার কঠোর পরিশ্রমের মূল্যায়ন চান তিনি। পুরো প্রতিযোগিতায় নিজ দেশের মানুষের পাশাপাশি আন্তর্জাতিক দর্শকদের সমর্থন পাওয়ায় কৃতজ্ঞতাও প্রকাশ করেন  এ বিশ্বসুন্দরী।

মিস ইউনিভার্সের প্রশ্নোত্তর পর্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও নেতৃত্ব নিয়েও নিজের মতামত তুলে ধরেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো। তিনি বলেন, প্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার জরুরি। কৃত্রিম বুদ্ধিমত্তা যেন মানুষের নিজস্ব মানবিক মূল্যবোধের জায়গা দখল করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, নেতাদের নিজেদের কাজের মাধ্যমে উদাহরণ তৈরি করতে হবে এবং সাধারণ মানুষের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষের প্রকৃত চাহিদা বুঝে কাজ করলেই শক্তিশালী সমাজ গড়ে তোলা সম্ভব বলে জানান পুয়ের্তো রিকোর জেনিফার বারেটো।

সেই সঙ্গে বিশ্বজুড়ে নারীদের নিজের ওপর বিশ্বাস রাখার এবং স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জেনিফার বারেটো বলেন, নারীদের কোনো নির্দিষ্ট ছাঁচে নিজেদের ফেলার চাপ অনুভব করা উচিত নয়। বরং নিজের সবদিককে গ্রহণ করে আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যেতে হবে।

উল্লেখ্য, পুয়ের্তো রিকোর ‘কলিসিও দে পুয়ের্তো রিকো হোসে মিগুয়েল আগ্রেলট’ ভেন্যুতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় এবারের মিস ইউনিভার্সি ৭৫তম আসরের প্রতিযোগিতা। জেনিফার বারেটোর এই জয়ের মধ্য দিয়ে দীর্ঘ দুই দশক পর ষষ্ঠবারের মতো মিস ইউনিভার্সের মুকুট ঘরে তুলল পুয়ের্তো রিকো। 

এর আগে ১৯৭০ সালে মারিসল মালারেট, ১৯৮৫ সালে ডেবোরা কার্থি-ডিউ, ১৯৯৩ সালে দায়ানারা তোরেস, ২০০১ সালে ডেনিস কুইনোনেস এবং ২০০৬ সালে জুলেইকা রিভেরা দেশটির হয়ে এ খেতাব জিতেছিলেন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি