২৪ নভেম্বর ২০২৬

মুখ দিয়ে দুল খোলার দৃশ্যে চমকে দিলেন ইমরান হাশমি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৩ এএম
মুখ দিয়ে দুল খোলার দৃশ্যে চমকে দিলেন ইমরান হাশমি

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল: লেজেন্ডস রিটার্ন’-এর বিশেষ পর্বে এসেছিলেন বলিউডের সিরিয়াল ‘কিসার’খ্যাত অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী জেনেলিয়া দেশমুখ। ছবির প্রচারের পাশাপাশি অনুষ্ঠানের বিচারক হিমেশ রেশমিয়ার সুরে তৈরি গান নিয়েও আলোচনা হয়। সেখানেই ‘দর্দ-এ-দিল দর্দ-এ-জিগর’ গানের একটি রোমান্টিক মুহূর্ত নতুন করে ফুটিয়ে তোলেন এ দুই তারকা।

পাশে বসে জেনেলিয়া দেশমুখ। হঠাৎই কথা বলতে বলতে তার কান থেকে দুল খুলে নিলেন ইমরান হাশমি। তবে হাত দিয়ে নয়, মুখ দিয়ে জেনেলিয়ার কানের দুল খুলে বিতর্কে জড়ালেন তারা।

আসন্ন ‘গানমাস্টার জি৯’ সিনেমার প্রচারে এখন ব্যস্ত এ তারকা জুটি। এ সিনেমাটি আগামী শুক্রবার (২৭ নভেম্বর) মুক্তি পাবে। সেই সিনেমার একটি রোমান্টিক দৃশ্য নতুন করে দেখাতে গিয়েছিলেন প্রচারে গিয়ে। তারপরই সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে সমালোচনার মুখে পড়লেন তারা।

বিশেষ করে জেনেলিয়ার স্বামী রীতেশ দেশমুখকে টেনে এনে কটাক্ষ করতে ছাড়ছেন না নেটিজেনদের একাংশ। যদিও এ ঘটনায় দুই অভিনেতার সমর্থনেও মুখ খুলেছেন অনেকেই।

প্রচার ঝলকে দেখা গেছে, একটি বেঞ্চে বসে রয়েছেন জেনেলিয়া দেশমুখ। তার দিকে এগিয়ে আসেন ইমরান হাশমি। এরপর মুখ দিয়ে একটি কানের দুল বার করে আনেন। এমন দৃশ্য দেখে অনুষ্ঠানের প্রতিযোগীদের কেউ অবাক, কেউ আবার উচ্ছ্বসিত। ভিডিওটি প্রকাশ্যে আসতেই শুরু হয় নানা মন্তব্য।

এক নেটিজেন লিখেছেন— ‘ভাবুন তো, কোনো মেয়ে যদি রীতেশের সঙ্গে এমন করত! তাহলে জেনেলিয়া কি ছেড়ে কথা বলত!’ আরেক নেটিজেন লিখেছেন, ‘ইমরানের সঙ্গে জুটি বেঁধেছেন! এসব তো হবেই।’

তবে ইমরান ও জেনেলিয়ার ভক্ত-অনুরাগীদের মতে, দুজন পেশাদার অভিনেতা নিজেদের কাজই করেছেন। এতে নিন্দার কিছু নেই।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি