২৪ নভেম্বর ২০২৬

ঢাকায় আনা হচ্ছে সোহেলের মরদেহ, দাফন হবে ধামরাইয়ে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০ এএম
ঢাকায় আনা হচ্ছে সোহেলের মরদেহ, দাফন হবে ধামরাইয়ে

বাংলাপ্রেস ডেস্ক:অভিনেতা সোহেল খান অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। অভিনয়ে তার অভিব্যক্তি, সংলাপ আর সাবলীল উপস্থিতি এখনো হাস্যরসবোধ সৃষ্টি করে দর্শকদের।

এসব শুধু পর্দাতেই নয়, ব্যক্তিজীবনেও বেশ হাসি-খুশি ও প্রাণবন্ত ছিলেন তিনি। কিন্তু সেই মানুষটি এবার ফিরছেন শুধুই একটি নিথর দেহে।


অভিনয়ের জন্য কয়েকদিন আগেই বগুড়ায় গিয়েছিলেন এ অভিনেতা। সেখানে ‘নসীব’সিনেমার শুটিংয়ে অংশ নিয়ে হাসি-আনন্দে মাতিয়ে রেখেছিলেন সহকর্মীদের।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে শুটিংয়ে অংশ নিতে গিয়েই অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তিনি। সোহেল খানেরর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ‘নসিব’ পরিচালক মো. ইকবাল।


তিনি জানিয়েছেন, তার মৃত্যুর পর সিনেমাটির শুটিং বন্ধ রাখা হয়েছে। আর মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ধামরাইয়ের রাজাপুরে তার গ্রামের বাড়ি। সেখানেই তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ও দাফন সম্পন্ন হবে।

হাসপাতাল থেকে দেয়া মৃত্যুসনদ অনুযায়ী, সোহেল খানের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’উল্লেখ করা হয়েছে সনদে।


জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে ‘নসীব’ সিনেমায় শুটিংয়ে অংশ নেয়া জন্য বগুড়ায় অবস্থান করছিলেন সোহেল খান। বুধবার (২৫ নভেম্বর) তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন। 
পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের একজন সদস্য। সেখানে তাকে বিছানায় পড়ে থাকতে দেখে ডাকাডাকির পরও সাড়া না পেয়ে অন্যদের ডাকা হয়। তারপর দ্রুত হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন অভিনেতাকে।


উল্লেখ্য, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় মোবাইল অপারেটর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর নির্মাণেই তৈরি রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন। এরপর নাটকের নিয়মিত মুখ হয়ে উঠেন তিনি।

সোহেল খান নাটকের পাশাপাশি বড়পর্দায়ও অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নয় নম্বর বিপদ সংকেত’ (২০০৭), ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘বউয়ের জ্বালা’ (২০০৭), ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী’ (২০২১) ও ‘শান’ (২০২২)।


এছাড়া সবশেষ ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়া শিহাব শাহীন পরিচালিত ‘জংলি’সিনেমাতেও দেখা গেছে তাকে। এতে একজেন গ্যারেজ মালিকের চরিত্রে অভিনয় করেছিলেন সোহেল খান।
বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি