২৯ জুন ২০২৬

ক্রমাগত ধর্ষণের হুমকি পাচ্ছেন মহেশ ভাট কন্যারা !

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ক্রমাগত ধর্ষণের হুমকি পাচ্ছেন মহেশ ভাট কন্যারা !

বাংলাপ্রেস ডেস্ক: গত এক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত ধর্ষণের হুমকি পাচ্ছেন মহেশ ভট্ট কন্যা শাহিন ভট্ট এবং আলিয়া ভট্ট। ইনস্টাগ্রামে সেই সব হুমকিরই কয়েকটি স্ক্রিনশট শেয়ার করে ক্ষোভ উগরে দিলেন শাহিন। প্রয়োজনে আইনি পথেও হাঁটবেন তিনি... সেই হুঁশিয়ারিও দিয়ে রাখলেন।

ঘটনার সূত্রপাত গত ১৪ জুনের পর থেকে। ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। সুশান্তের মৃত্যুর সূত্র ধরে বলিউডের নেপোটিজম তত্ত্ব হঠাৎ করেই সামনে এসে যায়। আলিয়ার প্রতি কর্ণের পক্ষপাতিত্ব, সুশান্তের গার্লফ্রেন্ডের সঙ্গে মহেশ ভট্টের বিশেষ বন্ধুত্বের বিষয়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন নেটাগরিকদের একাংশ।

এর পরেই ইনস্টাগ্রাম সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় আলিয়া-কর্ণ-মহেশ সহ স্টারকিডদের উপর নেমে আসে জনতার ভার্চুয়াল আক্রমণ। আলিয়া এবং শাহিনকেও কদর্য ভাষায় আক্রমণ করা হয়, দেওয়া হয় ধর্ষণের হুমকিও।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি